Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্ণফুলীতে ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ২১:৫৮ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৩৪

নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূ কনিকা দাশ।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনিকা দাশ (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন এবং উদ্ধার করা হয়েছে পাঁচজনকে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় হঠাৎ দমকা ঝড়ো হাওয়ায় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী। সে চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের মৃনালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে। ‎

এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুসহ তিনজনের পরিস্থিতি আশঙ্কাজনক।

উদ্ধারকৃতরা হলেন পলি দাস (২৫), রূপন ঘোষ (৩০), রাজ ঘোষ (২), অনীল ঘোষ (৬) ও রুবেল দাস (২৯)।

বিজ্ঞাপন

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে বাবার বাড়ি থেকে কনিকা দাশ তার স্বামী রুবেল দাশ ও পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনা কদমতলী মৃণালপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পরে নৌকাটি কর্ণফুলী নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে এ ঘটনা ঘটে। নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন দ্রুত নদী থেকে পাঁচজনকে উদ্ধার করে।

রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, নিখোঁজ নববধূকে খুঁজতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দল এসে তল্লাশি চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর