Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেঘনায় নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৬:০২

মেঘনায় মরদেহ অনুসন্ধানের সময় নৌ-পুলিশ।

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় কালবৈশাখীর সময় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নৌ-পুলিশ মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে নুর ইসলাম জোয়াদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোয়াদ্দারের মরদেহ উদ্ধার করে।

এর আগে, গত সোমবার (২৫ মে) বিকেলে মেঘনা নদীর পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হন। পরে মঙ্গলবার (২৬ মে) সকাল পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে মো. হারুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

হিজলা নৌ পুলিশ জানায়, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশকে খবর দেয়। পরে মরদেহ দুটিকে তাদের স্বজনেরা শনাক্ত করে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে আটজন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন পাঁচজনকে জীবিত উদ্ধার করলেও নুর ইসলাম জোয়াদ্দার (৪৫), তার ছেলে ইব্রাহিম জোয়াদ্দার (১২) এবং একই গ্রামের মো. হারুন বিশ্বাস (৪৫) নিখোঁজ হন।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার হয়েছে। পরে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর