Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের অবরুদ্ধের অভিযোগ

চবি করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২২:২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ ও ২ নম্বর গেইট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের সময় কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দোকানদার ও ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (২০ মে) দুপুরে ভোক্তা অধিদফতর চাকসু ও সিইউক্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ফার্মেসি ও চারটি হোটেলকে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তারসহ চাকসু ও সিইউক্যাবের প্রতিনিধিরা।

অভিযোগ রয়েছে- ২ নম্বর গেইটে জাহান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করার পর প্রতিষ্ঠানটির মালিক সোলায়মান চৌধুরীর সঙ্গে কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয়দের নিয়ে কর্মকর্তাদের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান, গালাগাল ও হুমকির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

জাহান বেকারির মালিক সোলায়মান চৌধুরী দাবি করেন, পরিকল্পিতভাবে তার দোকানেই জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, ‘আমরা সম্পূর্ণ নিয়ম মেনে অভিযান পরিচালনা করেছি। আইনের বাইরে কিছু করা হয়নি। বিষয়টিকে রাজনৈতিকভাবে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’

চাকসুর ক্যাফেটারিয়া ও পাঠাগারবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘ক্যাম্পাসের ২ নম্বর গেইটের দিকে অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ আমাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর