Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও মূল্য তালিকাহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এ সময় রঘুনাথপুর গ্রামের মেসার্স সেতু কসমেটিকসের দোকানে পণ্যের গায়ে মূল্য উল্লেখ না থাকায় স্বত্বাধিকারী মাহবুব আলীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অপর দিকে দামুড়হুদা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে মেসার্স নাঈম ট্রেডার্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাব্বির ইমরানকে একই আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, ওষুধ, মুদি দোকানে তদরাকি করা হয়। এ সময় মানসম্মত পণ্য কেনাবেচা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য এবং ওষুধ বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ সয়ম সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর