Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২২:২৭

ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল সাদিক হোসেন তাজুনের। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙাদিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু তাজুন ওই এলাকার প্রবাসী মোহাম্মদ মিজানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে সে হঠাৎ পানিতে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক কাউন্সিলর আমান উল্লাহ জানান, শিশুটির সামান্য মানসিক সমস্যা ছিল। পুকুরে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করা হলেও আর বাঁচানো গেল না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর