Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ঢাকাকে হৃদয়ে ধারণ করলেই পরিচ্ছন্ন রাখার দায়িত্ব অনুভব হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৬:৩৪

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক প্রশাসক মো. আবদুস সালাম

ঢাকা: মানুষ যখন ঢাকাকে হৃদয়ে ধারণ করে বসবাস করবে, তখনই তারা শহরটিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ববোধ অনুভব করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগরভবনে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে এসব কথা বলেন তিনি।

প্রশাসক বলেন, “ঐতিহ্যবাহী ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এবারের ৪১৬ বছরের উৎসব উদযাপন করা হবে। ‘উৎসব, গর্ব ও দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ আয়োজন করা হয়েছে।”

তিনি জানান, ‘এই উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৯ আগস্ট রাজধানীর লালবাগ কেল্লায় এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি আয়োজন করা হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর