Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেয়াল ধসে হতাহতের ঘটনায় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২১:৪৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৯:২৯

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ঢাকা: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মিরপুর কলেজের দেয়াল ধসে হতাহতের ঘটনায় রাজউক, গণপূর্ত ও সিটি করপোরেশনের সদস্যদের সমন্বয়ে একটি কমিটি তদন্ত গঠন করা হবে। কমিটির তদন্তের প্রতিবেদন প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-২ এর মিরপুর কলেজের দেয়াল ধসে দুইজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনায় রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রশাসক বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত। দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এখানে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি শুধুমাত্র ইটের উপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এজন্য আজকে এই বড় দুর্ঘটনা ঘটে গেল। ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে করা হবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিসিবি পণ্য সংগ্রহের সময় যারা আহত হয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর