ঢাকা: রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের থেকে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, ৯টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, ৩টি চাপাতি, ২টি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।