Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:০৩

গ্রেফতার হওয়া ওই যুবক।

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার সময় ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ সামি (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-সি-তে বিস্ফোরক দ্রব্যাদি ককটেল ও পেট্রোল বোমা তৈরি করে নিজ হেফাজতে রেখে পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচিত সরকারবিরোধী শ্লোগান দিয়ে মিছিলের সময় মো. সামি নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জন পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

ডিসি মো. মোস্তাক বলেন, ‘গ্রেফতারকৃত মো. সামির কাধে থাকা একটি কালো রংয়ের স্কুলব্যাগের ভিতর ২০টি ককটেল, ৫০০ মিলি প্লাস্টিকের পেট্টোলভর্তি সেভেনআপের বোতল, ২৫০ মিলি প্লাস্টিকের পেট্টোলভর্তি স্প্রাইটের বোতল, ২৫০ মিলি প্লাস্টিকের পেট্টোলভর্তি স্পিডের বোতল, ২৫০ মিলি প্লাস্টিকের পেট্টোলভর্তি কোকাকোলার বোতল, দুইটি ২০০ মিলি প্লাস্টিকের পেট্টোলভর্তি ডিউ-এর বোতল, ২০০ মিলি প্লাস্টিকের পেট্টোলভর্তি প্রাণ ফ্রুট ফান লাচ্চির বোতল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর