Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ৪২৪ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৪:৫৭ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১৭:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ায়ী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৯৭ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৬৩ জন এবং গোয়েন্দা ৩ জনকে গ্রেফতার করে।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া গ্রাম হেরোইন, ৪ বোতল ফেন্সিডিল, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি রশি, ২টি ইনজেকশন প্যাথেডিন, ২৪টি মোবাইল, ২ জন ভিকটিম, মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণী ৭৫ কেজি লেবু ও ১টি মেমো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর