Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ২২:৪৫

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) বছরের এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী মো. আবু জাফর বলেন, বিকালে জুরাইন রেলগেটের পাশের রেললাইন দিয়ে হেটে যাচ্ছিল ওই ব্যক্তি। এসময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। দেখতে দ্রুত তাকে আদ্ব-দীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়। ওই ব্যক্তির পড়নে ছিল কালো রঙের পাঞ্জাবি ও সাদা চেক লুঙ্গি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর