Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২০:০৩ | আপডেট: ৩ জুন ২০২৬ ২৩:৩৯

আদ-দ্বীন হাসপাতাল

ঢাকা: রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে প্রসব পরবর্তী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট জমা দিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর গঠিত কমিটি আগামীকাল তাদের রিপোর্ট জমা দিবে।

মাহমুদুল হাসান জানান, আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর