Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিএমপি কমিশনার সাইফুলের তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট

স্টাফ করেসপন্ডেট
১৪ জুন ২০২৬ ১৮:৪৯

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন নির্ধারণ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (১৪ জুন) এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মামুনুর রশিদ আদালতকে জানান, চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। তবে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান থাকায় তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময় চেয়েছে।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেন।

এদিন সকালে কারাগার থেকে সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত বছরের ৩০ অক্টোবর একই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর