Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ০৯:৩৪ | আপডেট: ৩ জুন ২০২৬ ১২:৩৪

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর মুগদা এলাকার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর (৪৫) ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে মুগদা আহমেদবাগে যায় পুলিশ। এরপর দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে তার প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর বাসার দরজা ভেঙে ফ্যানের হুকের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। মরদেহ অর্ধগলিত অবস্থায় আছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ফরেনসিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মৃত তানভীর হোসাইন শুভ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ছিলেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। অনেক আগেই তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। স্থানীয় বাড়ি সেগুনবাগিচা এলাকায়। বাবার নাম তোবারক হোসেন। রাতে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে থানায় ফোন দেয়। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর