Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৪:৫৭

ঈদগাহ ময়দান পরিদর্শন করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ লক্ষ্যে ঈদগাহ ময়দানে সকল ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বমোট প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক ওযু ও নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী নগরবাসীকে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যথাসময়ের আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। একইসঙ্গে সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সহযোগিতা করার আহ্বানও জানান।

এ ছাড়া তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর