Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত রিকশা ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবদুস সালাম জানান, কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলিতে জান্নাতি পরিবারের সঙ্গে থাকে। তার বাবা মো. মোস্তফা ইসলামবাগে দিনমজুরের কাজ করেন। আর মা লাভলী আক্তার অন্যের বাসায় কাজ করেন।

বিজ্ঞাপন

তারা আরও জানান, ঘটনার সময় বাসার সামনের গলিতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জান্নাতি। আর তার মা বাসার ভেতরে কাজ করছিলেন। তখন আরেক শিশু জান্নাতিকে অচেতন অবস্থায় কোলে করে বাসার ভেতর নিয়ে আসে। তখন সে জানায়, গলিতে ব্যাটারিচালিত একটি রিকশা তার ওপর উঠিয়ে দিয়েছিল। রিকশাচালক পালিয়ে গেছে। পরে শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর