Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পঞ্চগড়ে সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৯:৫৬ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২৩:৪৯

দেবীগঞ্জ থানা, পঞ্চগড়। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ঊর্মি (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিমপাশে শ্রী শ্রী গৌড়ীয় মঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।ৎ

নিহত ঊর্মি উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষীতিশ চন্দ্র রায়ের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্ত্রী সবিতা রানি ও মেয়ে ঊর্মিকে নিয়ে দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের কাছে আসেন ক্ষীতিশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিমপাশে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ মন্দিরসংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তারা।

বিজ্ঞাপন

এ সময় পরিবারের অগোচরে ঊর্মি সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে যায়। পরে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়দের চিৎকারে শিশুটির বাবা-মা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আলীম তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান থামিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মূসা বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর