Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ১২তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৭:৫৫ | আপডেট: ২ মে ২০২৬ ২০:১৫

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডির একটি ১২তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে আল মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (২মে) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, ৩১ নম্বর বাড়িটির দুই তলায় ২বি নম্বর নিজেদের ফ্ল্যাটে বোনদের সঙ্গে থাকতেন অর্ণব। তার মা হালিমা বেগম ধানমন্ডির অন্য একটি বাসায় থাকেন। অবিবাহিত ছিলেন তিনি। তার বাবার নাম মৃত রফিকুল ইসলাম। যাত্রাবাড়ীতে অর্নবের বাবার নামে ‘রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ’ পরিচালনা করতেন অর্ণব। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তার পরিবার জানিয়েছে অর্ণব মাঝে মাঝেই ১২ তলা বাড়িটি ছাদে উঠতেন। আজ দুপুরের তিনি ছাদে উঠেন। এর কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে সেই দুই ভবনের মাঝখান থেকে তার উদ্ধার করা হয়। তবে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি দুর্ঘটনা সেটি কেউ নিশ্চিত করতে পারেনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর