Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিডিএসে ‘জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৭:২৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৪৪

সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।

ঢাকা: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মূলনীতি ও রাজনৈতিক কনসেপ্ট ‘সবার আগে বাংলাদেশ’। এর মূল কথা হলো ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া।

বুধবার (২২ এপ্রিল) ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) ট্রেনিং শাখা ‘জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আয়োজন করে। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক বাংলাদেশ নির্মাণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’র প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় তারই সুযোগ্য সন্তান জনগণের প্রধানমন্ত্রী আজ। প্রধানমন্ত্রীর আলোচিত সবার আগে বাংলাদেশ ধারণায় কিভাবে ট্রাফিক পুলিশ নিজেদের সম্পৃক্ত করতে পারে তারই আলোকে এই সেমিনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সেমিনারের প্রবন্ধ উপস্থাপন ও মূল বক্তব্য দেন প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তার প্রবন্ধে আধুনিক বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ কনসেপ্টের মূল ভিত্তি ও মূলভাব, যেমন জাতীয়তাবাদ: ‘আমি বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশ বড়, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়’—এই আদর্শে বিশ্বাসী, স্লোগান ও দর্শন: ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’, লক্ষ্য: দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করা, একতা ও দেশপ্রেম: ছাত্র-জনতাকে নিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা বিষয়টি তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানকে আমাদের পুলিশের হ্রদয়ে ধারণ করে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিত।’

তিনি আশা প্রকাশ তার এই সেমিনারের মাধ্যমে টিডিএসে আগত প্রশিক্ষণার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন করে জানতে পারবেন। তিনি আরও আশা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারাও দেশের উন্নয়নে শরিক হবেন।

সেমিনারে ট্রাফিক স্কুলের কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর