Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৯:২০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৯:২১

ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বনানীর কাঁচাবাজারের পাশে ১১ তলা একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সন্ধা সাড়ে ৬টার দিকে বনানীর কাঁচাবাজারের পাশে ১১তলা একটি ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত ঘটে। সন্ধা ৬টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। আগুন নির্বাপনের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর