Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনানীতে বিদ্যুতায়িত হয়ে মিস্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৮:৩৩ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ২১:১৬

ঢাকা: রাজধানীর বনানী সাততলা বস্তি এলাকায় বিদ্যুতায়িত হয়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রী মৃত্যু হয়েছে।

শনিবার (৪জুলাই) বিকেল ৩টার দিকে বনানী সাততলা বস্তির একটি বাসায় বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয় ইকবাল হোসেন। অচেতন অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ইকবালের শ্যালক মো. জীবন হোসেন জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার শিবপুর গ্রামে। বর্তমান বনানী সাততলা বস্তিতে পরিবার নিয়ে থাকতেন ইকবাল। বাসায় বিদ্যুতের লাইন সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বনানী থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর