Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বাসচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৯:০৫

ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুরে বাসেচাপায় পরশ মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জামাল হোসেন জানান, আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় পথচারীরা তাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

স্বজনরা জানান, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে। বর্তমানে থাকেন দক্ষিণখান চালাবন এলাকায়। বিজয় সরণি বোনের বাসায় এসেছিলেন পরশ মিয়া। সেখান থেকে নিজের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পুর্ব থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর