Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বাসচাপায় নছিমন চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১০:৪৩

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাসের চাপায় নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার ওপর পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নসিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর