Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএনসিসির প্রকৌশলী আরিফুরকে বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:১৭

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আর্থিক ক্ষমতা অর্পণ ২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর লংঘন করতঃ ক্রয় কার্যক্রম করেছেন, সে মতে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ এর (ক), (খ), (ঘ), (ঙ) ও (চ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতিপরায়ণ ও তহবিল তসরুপ বা প্রতারণার দায়ে একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

এসময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন বলেও ডিএনসিসির অফিস আদেশে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর