Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৯:০৩

সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন।

ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ রাজধানী ঢাকার পল্টন এলাকায় দুস্থদের মাঝে সেহরি ও ইফতার ফুড প্যাক বিতরণ করেছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সেহরি ও ইফতার ফুড প্যাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব একরাম উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন ও আব্দুর রহমানসহ সংগঠনের সদস্যরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন এমপি ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘রমজানের এই পবিত্র মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

আগামীতেও সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর