Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইবি শিক্ষিকা হত্যা / ৫ দফা দাবি শিক্ষার্থীদের

ইবি করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৯:৫৫

নিহত সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে উপাচার্য বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (৭ মার্চ) দুপুর দেড়টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এই স্মারকলিপি দেয় সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো— আগামী ১৫ দিনের মধ্যে হত্যাকারী এবং হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩০ দিনের মধ্যে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের নিহতের বেসিক বেতনসহ বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য সকল সুযোগ-সুবিধার আওতায় আনা, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় যত দ্রুত সম্ভব বিভাগের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করা, বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সকল আর্থিক লেনদেন ও কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্ত করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা এবং নিহত শিকিক্ষার অবদান ও স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম তার নামে নামকরণ করা।

বিজ্ঞাপন

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের দাবি অতিদ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর