Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভোজের আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৮:৫৩

ছবির মহিষটি ভোজের উদ্দেশ্যে জবাই করা হয়েছে।

নেত্রকোনা: বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভোজের আয়োজন করা হবে—এমন ঘোষণা দিয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আর্জেন্টিনা সমর্থকেরা। আর্জেন্টিনা দল ফাইনালে উঠায় নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোজের আয়োজন করেছেন স্থানীয় একতা সমিতি। ফলে সেখানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে দুই লাখ টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে একটি মহিষ কেনা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরসভার মার্কাস মোড় এলাকায় একতা সমিতির কার্যালয়ের সামনে মহিষটি জবাই করা হয়। এসময় অগণিত ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।

একতা সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জবাই করা মহিষ রান্নার কাজ শুরু করা হবে। তারপর আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা শুরু হওয়ার পর উপস্থিত দর্শকদের মাঝে এ খাবার পরিবেশন করা হবে।

বিজ্ঞাপন

একতা সমিতির সভাপতি হোসেন আলী জানান, ‘শুরু থেকেই একতা সমিতি বিশ্বকাপ খেলা দেখার জন্য বড় পর্দার আয়োজন করা হয়েছে। অগণিত দর্শক প্রতিটি খেলা সুন্দর পরিবেশে দেখতে পারছেন। এ খেলার শুরুতে প্রতিশ্রুতি অনুযায়ী দর্শকদের খাবারের জন্য দুই লাখ টাকা দিয়ে মহিষ কেনা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর