Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুষ্টিয়ায় কলাবাগান থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৮:১২ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৯:৩৪

মরদেহ। প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকায় কালী নদীর শুকিয়ে যাওয়া অংশের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের মৃত আফতাব শেখের ছেলে। তিনি স্থানীয় কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কলাবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের ফুফাতো ভাই ও চাপড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল শেখ বলেন, ‘প্রায় তিনদিন আগে রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করে।’

বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর