Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাদপুরে নিখোঁজ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৪:৫৪

মরদেহ। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে নিখোঁজ যুবক মো. সবুজের (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) ভোরে স্থানীয়রা নান্নু মিলিটারির বাড়ির পাশের একটি রাস্তার ধারে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করে।

নিহত সবুজ উপজেলার রতনকান্দি গ্রামের রহিম সরকারের ছেলে।

তার স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত ৮ জুলাই রাতে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মরদেহের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন জানান, সবুজের সঙ্গে বিভিন্ন ব্যক্তির বিরোধ ছিল। তবে এসব তথ্যের সত্যতা সম্পর্কে তদন্তের আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর