Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৫:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা: কিশোরগঞ্জে ১৫ বছরের এক কিশোর কর্তৃক ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার (৮ জুলাই) কিশোরগঞ্জের ভৈরব থানাধীন চন্ডীবের মধ্যপাড়া থেকে একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান যে, সেখানে ১৫ বছরের এক কিশোর কর্তৃক ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত কিশোরের বাড়িতে খেলতে গেলে বাবা-মায়ের অনুপস্থিতে শিশুটিকে ধর্ষণ করে সে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এবং শিশুটির মা ছুটে গিয়ে অর্ধ-উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পায়।’

বিজ্ঞাপন

আনোয়ার সাত্তার আরও বলেন, ‘৯৯৯ তাৎক্ষণিকভাবে ভৈরব থানাকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় এবং স্থানীয় জনগনের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়।’

তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা থানায় মামলা করেছেন। অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর