Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে ৬ জনসহ গ্রেফতার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৭:৫৬

গ্রেফতার হওয়া ব্যক্তিরা।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় থাই জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছে চাটখিল থানা পুলিশ।

এর আগে, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (৩০ জুন) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানের থাই জুয়ার আসর থেকে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন আব্দুস সাত্তার (৩৬), মো. সোহেল (৩৫), নূর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো. ইকবাল (৪৫) ও টিপু সুলতান (২৯)।

পৃথক আরেক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল ইমন এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া অভিযান চলাকালে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে ইয়াসিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ আরও বলেন, ‘জুয়া, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারসহ সবধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর