Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সুন্দরবন সংলগ্ন বাজার থেকে অজগর সাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৫:২৮

উদ্ধার করা অজগর।

সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি বড় অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন।

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, ‘দোকান খুলে দেখি ভেতরে একটি বিশাল অজগর সাপ। আমি তো ভয়ে চিৎকার দিয়ে উঠি। এই চিৎকার শুনে মুহূর্তেই আমার আশেপাশের লোকজন চলে আসে। তারপর সাপটি দেখে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।’

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনও দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে।

নীলডুমুর বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একই সঙ্গে তারা জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর