Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:৩৫

আটক হওয়া দুইজন।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ ফুলজাননগর এলাকায় এ ঘটনা ঘট

আটককৃতরা হলেন উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হামজার ছেলে জামাল উদ্দিন (২৫) এবং একই ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আবুল হোসেন ওরফে রাহাত (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুবর্ণচর, হাতিয়া, সদর ও কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ রয়েছে। চুরি করা এসব সরঞ্জাম দক্ষিণ ফুলজাননগরের সেলিমের বাড়িতে এনে ট্রান্সফরমার ভেঙে তামা আলাদা করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। পরে ওই তামা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।

বিজ্ঞাপন

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ সরকার বলেন, ‘স্থানীয়রা হাতেনাতে দুই ব্যক্তিকে ট্রান্সফরমারের তামার তারসহ আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর