Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১২:৪৭

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

এর আগে গতকাল বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রফি (৯)। তাদের মধ্যে মৃত তসলিমা আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রবিউল ইসলাম জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে শিশু দুটি একইসঙ্গে তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায় এবং একসময় মৃত অবস্থায় ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। এ ঘটনায় এলাকায় শোক নেমেছে।

বিজ্ঞাপন

ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর