Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৯:২১

আটক হওয়া অভিযুক্ত ব্যক্তি।

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী ওই শিশু খোলাহাটী ইউনিয়নের বাইরবন এলাকার সানোয়ার হোসেনের (ছদ্মনাম) মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলার ভেড়ামারা চায়না রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী ভুক্তভোগী ওই শিশুকে হোটেলের বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয় জনসাধারণের নজরে বিষয়টি আসলে দুপুর ২টার দিকে উত্তেজিত জনসাধারণ রেস্টুরেন্টেটি চারপাশে ঘিরে অভিযুক্ত আমির হোসেনকে অবরুদ্ধ করে রাখে।

বিজ্ঞাপন

পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

তবে এ ঘটনার জেরে উত্তেজিত জনসাধারণ রেস্টুরেন্টেটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।

গ্রেফতারকৃত আমির হোসেন দারিয়াপুর বাজারের মো. জয়নাল মিয়ার ছেলে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ধর্ষনের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আলামত সংগ্রহ করা হচ্ছে। আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর