Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৬:১৭ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২২:০১

উদ্ধারকৃত মাদকদ্রব্য।

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

বুধবার (২৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা, একটি মোবাইলফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

একই দিন রাত ৯টা ৪০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির চুলকানি ঘাট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইলফোনের টাচ ডিসপ্লে জব্দ করা হয়।

এদিকে, বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩৫ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি মাদক, বিস্ফোরক দ্রব্য এবং সবধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও তাদের কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর