Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঝালকাঠিতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ জুন ২০২৬ ১৮:০১ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১৮:০৩

সানজিদা আক্তারের মরদেহ।

‎বরিশাল: ‎ঝালকাঠির নলছিটিতে ডোবার পানিতে ডুবে সানজিদা আক্তার নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটৈ। সানজিদা ওই গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের মেয়ে।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা তার মা কবিতা বেগমের সঙ্গে বাড়ির কাছের একটি ডোবার পাশে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিল। অসতর্কতাবশত সে ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।

‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, ‘থানার অপমৃত্যু মামলা করা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রূপচর্চায় ফলের খোসা!
১৮ জুন ২০২৬ ১৯:০০

আরো

সম্পর্কিত খবর