Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৫:৩৬

পরিচ্ছন্নতা অভিযান।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এবং মোংলাপোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে মোংলাপোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক এবং পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ।

বিজ্ঞাপন

এ ছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ভিস বাংলাদেশ-এর সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিন-এর প্রতিনিধি আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা ও মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব ও রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, ‘নাগরিকেরা নিজে থেকে সচেতন না হলে কেবল পৌর কর্তৃপক্ষের একার পক্ষে পুরো শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। একটি আদর্শ ক্লিন পৌর শহর গড়তে হলে আমাদের সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতাই পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংস করে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন মোংলা পৌর শহর গড়ে তুলতে।’

উদ্বোধন শেষে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ও পৌর পরিচ্ছন্নতাকর্মীরা আব্দুল হালিম সড়ক ও এর আশপাশের এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে নানা পদক্ষেপ নেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পরামর্শও দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর