নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষক ও সিএনজি চালিত অটোরিকশা চালকের।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) সকালে সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জামাল মুন্সি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি এ গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
অপরদিকে, নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়াও দুপুরে পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরেন সবুজ মিয়া। এরপর বাড়ির সামনের জমিতে জাল নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এ সম্পর্কে নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার বলেন, পুলিশ দুর্ঘটনার স্থানে গিয়ে পরিদর্শন করেছে। আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।