Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ০৮:৪৯

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম জানান, সোহাগ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। পরে পাতা তুলতে তার মাও সেখানে আসেন। এসময় বজ্রপাতে সেখানেই লুটে পড়েন তারা। স্বজনেরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান মা-ছেলে।

বিজ্ঞাপন

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ রাখছে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর