Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৪:৪২

গ্রেফতার হযরত আলী এবং সাজেদুল ইসলাম

পাবনা: জেলার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) ভোরের দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজার এলাকার মা সুপার মার্কেট সংলগ্ন একটি গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন— চাটমোহর উপজেলার সমাজ দক্ষিণপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) এবং সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)।

পাবনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত ওই ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে হযরত আলীর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি এবং সাজেদুল ইসলামের কাছে থাকা আরেকটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর