Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের দস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৮:১১

ছবি: সংগৃহীত।

বাগেরহাট: অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা’র নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর সদস্যরা শ্যামনগরের কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬ টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) আটক করা হয়। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর বাসিন্দা।

বিজ্ঞাপন

পরবর্তীতে আটকদের তথ্যের ভিত্তিতে, গভীর রাতে হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

তিনি আরও বলেন, ‘সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর