Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৬:৩২

নিহতদের স্বজনদের আহাজারি।

নীলফামারী: নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

আহত মিঠু ইসলাম (৩৫)। মিঠু ওই ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, হাতহতরা পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনার দিন সকালে বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচ যন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করছিল। সেসময় সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে বিদ্যুৎতায়িত হন তারা। এতে ঘটনাস্থলে মজিবুর নিহত হন। বাকি দুইজনকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন। অপর আরেকজন আহত মিঠু চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর