Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২০:১১

দেশে ফিরে আসা জেলেরা

বাগেরহাট: ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট ফেরত এনেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৮ জুন) দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র কমান্ডার শাহ্ কামরুজ্জামান জানান, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে, ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৪টি বোটসহ এই ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করেছিল ভারতীয় কোস্ট গার্ড। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ে তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমানায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে জেলে ও বোটগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। আর সোমবার দুপুরে মোংলা জোনাল কমান্ডারের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুই দেশের বাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণেই দ্রুত এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ ও সমুদ্রের নিরাপত্তা রক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর