Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২০:০৭

গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়াকুব সরকার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মধ্যফুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব সরকার মধ্যফুলবাড়ী গ্রামের রাসেল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে ইয়াকুবকে বাড়ির আশপাশে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপমৃত্যু মামলা দায়ের হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর