Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৬:৫৬ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৭:০৩

গ্রেফতার ছাত্রলীগকর্মী আবদুল করিম সাবু

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আবদুল করিম সাবু উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড ফয়েজ আহমেদ মেম্বার বাড়ির আবদুল গফুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান সারাবাংলাকে বলেন, গ্রেফতারকৃত আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর