Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোয়ালখালী পাহাড় থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ১৭:৫৩

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: জেলার বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের লিচুবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাঁর পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাহাড়ে কাজের উদ্দেশে যাওয়া কয়েকজন ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত ওই ব্যক্তির ২ হাত পেছনের দিকে শক্তভাবে বাঁধা ছিল। তার পা-ও বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত হতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর