Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৯:০০

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বেনাপোল: যশোরের বেনাপোলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর