Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১০:৩০ | আপডেট: ৫ জুন ২০২৬ ১০:৩১

বাস পড়ে যাওয়ার পর ঘাটে উৎসুক জনতার ভীড়।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথি দাস নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহনের’ একটি বাস পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।’

ইউএনও সাধি দাস জানান, ‘বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রীরা ছিলেন না। যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় সেসময় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবস আজ
৫ জুন ২০২৬ ১১:২৪

আরো

সম্পর্কিত খবর