Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ভুয়া র‌্যাব সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ২১:১৯

আটককৃত আবুল হাসান

বাগেরহাট: জেলার মোংলা থেকে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানার পুলিশের উপপরিদর্শক এস আই ইমামুল জানান, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেড-এ প্রবেশ করে আবুল হাসান (৩৫) নামের এক যুবক। সেখানে জিমলাইট নামক একটি কারখানায় গেলে তারা ওই যুবকের আইডি কার্ড দেখতে চান। তার দেখানো আইডি কার্ড দেখে সন্দেহ হলে জিমলাইট কারখানা কর্তৃপক্ষ এনএসআই সদস্যদের খবর দেন।

এনএসআইয়ের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে জানতে পারেন ওই ব্যক্তি র‌্যাব সদস্য নন। পরে জিমলাইট কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া আইডি কার্ডসহ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটককৃত আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের পুত্র। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক। মূলত ওই কার্ডটি তৈরি ও ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর